মিথুনের সফলতা দুয়ারে দাঁড়িয়ে, মীনের জীবন যেন কচুপাতায় জল

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : জাতকের শারীরিক সমস্যার সমাধান হবে। কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগলে তার অবসানের সময় এসেছে।

বৃষ : এ সপ্তাহটা জাতকের জন্য সুন্দর একটা পরিবর্তন আসবে। নিজের ওপর আস্থা রাখুন।

মিথুন : গ্রহের অবস্থানের ফলে আপনার মনের কথাটা সাহস করে বলে ফেলুন, সফলতা আপনার দুয়ারে দাঁড়িয়ে।

কর্কট : ব্যবসা ক্ষেত্রে বিপরীত লিঙ্গের কাছ থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো প্রকার চুক্তি সম্পাদন এ সপ্তাহে না করাই ভালো।

সিংহ : শত্রুর ভয়ে সিংহ কখনো ভীত নয়। এ সপ্তাহে বিশেষ করে ব্যবসা ও রাজনীতিতে আপনার প্রতিদ্বন্দ্বী পরাস্ত হবে।

কন্যা : জাতকের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ সম্মাননা পাওয়ার সুযোগ রয়েছে। যা করবেন মনোযোগ দিয়ে করুন।

তুলা : যদিও জাতককে ঘোর বাস্তববাদী বা স্বার্থপর বলা হয় কিন্তু এ সপ্তাহটা আপনার পরোপকারেই কেটে যাবে।

বৃশ্চিক : শনি গ্রহের ফাঁড়া কেটে গেছে। এবার যে কাজে হাত দেবেন তাতেই সফল হওয়ার সম্ভাবনা। নিশ্চিন্তে এগিয়ে যান।

ধনু : পেছনের ফেলে আসা ভুলের কথা ভেবে বর্তমান নষ্ট করবেন না। অনেক সময় নষ্ট হয়েছে। আগামীর পরিকল্পনা বর্তমানেই করুন।

মকর : দশম রাশির জাতক অনায়াসে পর্বত চূড়ায় আরোহণ করেন। আর দ্বিধা নয়, মনস্থির করে ঝাঁপিয়ে পড়ুন জয় নিশ্চিত।

কুম্ভ : মান-অভিমান নিয়েই জীবন। আলবেয়ার ক্যামুর ‘μস-পারপাসের’ মতো ভুলের মাসুল না বাড়িয়ে বন্ধুত্বের হাত বাড়ান। সফল হবেনই।

মীন : জীবন যেন কচুপাতায় জল। সদা টলমল। দূরের পথ পাড়ি দিতে সাবধানতা অবলম্বন করুন। সিদ্ধান্ত নিতে টালবাহানা নয়। সফলতা নিশ্চিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button