রাজরোষের শিকার হবেন সিংহ, প্রভূত অর্থপ্রাপ্তি হবেন মীন
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : জাতক এ-সপ্তাহে গবাদিপশু সংক্রান্ত ঝামেলায় জড়াবেন। রাজাবাড়ীর কারও সহযোগিতায় গবাদিপশুর পাল বিনষ্ট হওয়া থেকে রক্ষা পাবে।
বৃষ : বৃষ নারী-পুরুষের সমুদ্রযাত্রার যোগ রয়েছে। তবে অবৈধ পথে যাত্রা শুভ হবে না। উচ্চপদের কোনো নেভাল কমান্ডারের সহযোগিতা পাবেন।
মিথুন : জাতকের একাদশ স্থানে শুভাশুভ গ্রহের অবস্থানের কারণে দৈবাৎ কোনো রাজপরিবারের সন্তানের কৃপাদৃষ্টির ফলে মন্ত্রণালয়ে চাকুরি পাবেন।
কর্কট : নারী-পুরুষ নির্বিশেষে আরূঢ়লগ্নের ব্যয়স্থানে অবস্থানের কারণে জাতক প্রভূত অর্থ উপার্জন করবেন। কিয়দংশ দরিদ্র মানুষের উপকারে ব্যয় হবে।
সিংহ : ‘রাজমূলাদ্ব্যয়ং চন্দ্রদৃষ্ট্যা বিশেষতঃ’ ফলে সিংহ রাশির জাতক নারী-পুরুষ নির্বিশেষে এ-সপ্তাহে রাজরোষের শিকার হবেন। বোবার শত্রু নেই।
কন্যা : কন্যা রাশির এ-সপ্তাহে প্রণয় ঘটিত বিষয়ে কিউপিডের শরাঘাতে জর্জরিত হবেন। প্রেমিক-প্রেমিকার বালখিল্য ব্যবহারে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে।
তুলা : জাতকের বাল্যবন্ধুর সঙ্গে বহু বছর পর যোগাযোগের সম্ভাবনা রয়েছে । বন্ধুর ব্যবসায়ে অর্থলগ্নির আহ্বান সাদরে গ্রহণ করুন। সফল হবেন।
বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে রাহুর প্রভাবে শনিগ্রহের কোপে অবৈধ পথে অর্থ উপার্জনে বিপদে পড়ে অঙ্গহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধান হোন।
ধনু : জাতকের নারী-পুরুষ নির্বিশেষে গ্রহের ফেরে নারী-শিশু নির্যাতন মামলায় জড়িয়ে যেতে পারেন। পরিবারের প্রবীণ কোনো সদস্যের পরামর্শ নিন।
মকর : “পদারূঢ় ব্যয়ে নিত্যং কলহাদয়ব্যয়ঃ” তাই জাতকের সহায়-সম্পত্তির কারণে স্ত্রী ও নিকট আত্মীয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বেন। সচেতন হোন।
কুম্ভ : কুম্ভ জাতক-জাতিকার অবৈধ পথে প্রভূত অর্থ উপার্জনের লক্ষ্যে রাজপরিবারের ভগ্নি বা সন্তানকে উৎকোচ প্রদান থেকে বিরত থাকুন।
মীন : মীন রাশির জাতকের শতপদ চক্রানুযায়ী প্রতিপাদে, মৃগশিরা নক্ষত্রের প্রভাবে, পরিবারের প্রবীণ সদস্যের মহাপ্রয়াণের ফলে প্রভূত অর্থপ্রাপ্তি হবেন।



