১৫ হাজার ১৬৩ পদে শিক্ষক নিয়োগের ‘বিশেষ গণবিজ্ঞপ্তি’ প্রকাশ
গাজীপুর কণ্ঠ, চাকরি-বাকরি ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, মোট ১৫ হাজার ১৬৩ পদে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার শূন্য পদের বিষয় ও পদ ভিত্তিক তালিকা এনটিআরসিএ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।



