হতাশ হবেন না তুলা, বিদেশে শিক্ষার সুযোগ কুম্ভর

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : নক্ষত্র চতুর্ভাগবোধকানি চত্বারিত্বের ফলে মেষরাশির জাতকের, বিশেষ করে নারী উদ্যোক্তাদের এ সপ্তাহে সুনামের যোগ রয়েছে।

বৃষ : লগড়বভাব বা তনুভাব বিচারে দৃষ্ট হয় যে এ সপ্তাহে বৃষরাশি জাতকের পেটের পীড়া দেখা দিতে পারে। গ্যাসের সমস্যাকে অবহেলা করবেন না।

মিথুন : মিথুন পুরুষ-নারী নির্বিশেষে জন্ম থেকেই সাধারণের চেয়ে অধিক যৌন আবেদনময়ী। বিচক্ষণতার সঙ্গে সংযমী হতে কোনো দোষ নেই।

কর্কট : গ্রহ বৃহস্পতি ও শুμের অবস্থানগত ফলাফলে জানা যায় যে জাতকের চাকরির সুযোগ আসবে। যারা চাকরিরত তারা সাবধানে থাকবেন।

সিংহ : মঙ্গল ও রবির অবস্থানগত কারণে সিংহের μোধ জাগ্রত হতে পারে। অনূঢ়ারা পরিবারের ওপর রাগ করে প্রেমিকের সঙ্গে গৃহত্যাগ করবেন না।

কন্যা : ‘ক্ষিতিপুত্রস্য বেলায়াং যস্য জন্ম মহীতলে’ পুরুষ-নারীনির্বিশেষে শান্ত ও সুশীলা তাই চট করে লাভবান হবেন। তবে প্রতারক থেকে সাবধান।

তুলা : ‘উদিতং ভ্রমিতং ভ্রান্তং সন্ধ্যাহহস্তং’ এ সপ্তাহটা এই জাতকের উদ্ভূত ভুলের কারণে দয়িতার μোধে পতিত হতে পারেন। হতাশ হবেন না।

বৃশ্চিক : পুরুষ-নারী নির্বিশেষে সমুদয়নাড়ীতে গ্রহের অবস্থানের ফলে জাতক-জাতিকার শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। ডাক্তারের পরামর্শ নিন।

ধনু : নারী-পুরুষনির্বিশেষে বৃশ্চিক রাশির জাতকের কেতু গ্রহের উদয়কালীন অবস্থানের ফলে বন্ধু বা ভ্রাতার সাহায্যে অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর : জাতকের জন্মকু-ুলীতে শনির প্রভাবের ফলে জ্যোতিষবিজ্ঞান বলে, পরস্ত্রীর গর্ভে সন্তান লাভ। রিপুর তাড়নে পারিবার ও নিজেরে হেয় করবেন না।

কুম্ভ : কিরোর সংখ্যাতত্ত্বানুসারে এই জাতকের মাসের দ্বিতীয় সপ্তাহে সামাজিকরূপে প্রতিষ্ঠালাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশে শিক্ষার সুযোগ হবে।

মীন : বিংশোত্তরী অন্তর্দশার ফলে মঙ্গল গ্রহের অবস্থানের কারণে নারী-পুরুষনির্বিশেষে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দূরপাল্লার যাত্রা পরিহার করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button