সুদে টাকা খাটাবেন না তুলা, আর্থিক কষ্টে অতিবাহিত হবে কুম্ভ

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : এ সপ্তাহে জাতকের নানা কারণে অস্থিরতা বাড়বে। মূলত ব্যাংকিংয়ের ক্ষেত্রে হিসাবে গরমিল পরিলক্ষিত হবে। তবে যাত্রা শুভ।

বৃষ : শনির দৃষ্টি জাতকের রাশিতে অবস্থানের ফলে ষড়রিপুর কামদেব আপনাকে বিব্রত করবে। নিকট কোনো আত্মীয়ের প্রলোভনে পড়তে পারেন।

মিথুন : মিথুন রাশির জাতক পুরুষ-মহিলা নির্বিশেষে চাকরি ও সংসারের ঘানির চাপে জর্জরিত হবেন। সম্ভব হলে একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসুন।

কর্কট : জাতকের এ সপ্তাহটা পারিবারিক ও কর্মক্ষেত্রে বন্ধুবান্ধবের প্ররোচনায় ভুল কাজে অর্থ লগ্নি করে মানসিক চাপে ভুগবেন। সুচিন্তিত সিদ্ধান্ত নিন।

সিংহ : মঙ্গলের প্রভাবে জাতক নর-নারী নির্বিশেষে এ সপ্তাহটা ভালোই কাটবে। পুরনো কোনো ভুলে যাওয়া ঋণের অর্থ ফেরত পেতে পারেন।

কন্যা : জাতক নর-নারী নির্বিশেষে এ সপ্তাহে ভুল বোঝার ফলে আপনার ভালো কাজটাও সমালোচিত হতে পারে। বদনামের সম্মুখীন হতে পারেন।

তুলা : জাতকের ফটকা ব্যবসায়ে সুফল আসতে পারে। খেলার সরঞ্জাম বিক্রয়ে অর্থ লগ্নি করলে লাভের মুখ দেখতে পারেন। তবে সুদে টাকা খাটাবেন না।

বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে জাতকের লগ্নানুযায়ী বুধ ও শুক্রের অবস্থান অনুসারে দূরের যাত্রা অশুভ। পরিবারের সঙ্গে দূরের যাত্রা পরিহার করুন।

ধনু : জাতকের এ সপ্তাহটা পোষা বিড়াল, রাস্তার ভবঘুরে, সারমেয় হতে একটু সাবধানে থাকা উচিত। না হলে ওদের দংশনে আহত হতে পারেন।

মকর : জাতক ও জাতিকার এ সপ্তাহটা মিডিয়া জগতের ব্যক্তিত্বদের সুনাম বয়ে আনবে। রেডিও, টিভি ও চলচ্চিত্রের শিল্পীরা বেশি সুনাম পাবেন।

কুম্ভ : জাতক ও জাতিকা রাহু ও শনি গ্রহের ফেরে এ সপ্তাহটা আর্থিক কষ্টে অতিবাহিত হবে। ভাগ্যে শতবছরের পুরনো বাদশাহী মুদ্রার যোগ আছে।

মীন : জাতকের এ সপ্তাহটা বিদেশ থেকে আত্মীয়ের প্রত্যাবর্তনের ফলে অর্থপ্রাপ্তির যোগ আছে। অনূঢ়াদের কারও সঙ্গে অনৈতিক সম্পর্ক হবে।