নির্বাচনী আচরণবিধি মেনে প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফর

নির্বাচনী আচরণবিধি মেনে প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফর

গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী আচরণবিধি মেনে তাঁর নিজ জেলা গোপালগঞ্জে দুদিনের ব্যক্তিগত সফর করেছেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সংবাদ মাধ্যমকে জানান, নির্বাচনী আচরণবিধি মেনে প্রধানমন্ত্রী তাঁর নিজ জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া সফর করেছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে ব্যক্তিগত গাড়িতে করে গোপালগঞ্জ যান।

বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় পৌঁছার পরপরই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।

বিকেলে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সমাধিতে দোয়া ও ফাতেহা পাঠ করেন।

পরে তিনি বঙ্গবন্ধুর সমাধি থেকে হেঁটে টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে যান।

 

সূত্র: বাসস