নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯ মামলার আসামি ও মাদক সম্রাট দুলাল বাগমারকে (৫৫) এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামালপুরের বাগমারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুলাল বাগমার জামালপুর বাগমারপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অন্তত ৯টি মামলার তথ্য পেয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে বাগমারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবস্থান করছিলেন মাদক সম্রাট দুলাল বাগমার। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের নির্দেশে উপপরিদর্শক (এসআই) মোঃ কামরুল ইসলাম, এসআই মোঃ হায়াতুর রহমান এবং এসআই মোঃ ইব্রাহিম শেখের সমন্বয়ে অভিযান পরিচালনা করে দুলাল বাগমারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এক হাজার ইয়াবা, নগদ ২১’শ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দি সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুলাল বাগমার দীর্ঘদিন যাবত কালীগঞ্জসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সহ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক এবং অন্যান্য অন্তত ৯টি মামলা রয়েছে।