নিজস্ব সংবাদদাতা : গাজীপুর মহানগরী এলাকায় বিএনপির এক নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মহানগরের চন্দনা চৌরাস্তা এলাকায় ওই কর্মসূচি পালিত হয়।
বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে এর প্রতিবাদে দলের স্থানীয় নেতাকর্মীরা সকাল ১০টা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের সামনে জড়ো হয়। পরে কয়েক হাজার নেতা কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়কের পাশে সমাবেশে করে। বাসন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসন থানার ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিদ তালুকদার, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজ উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক হাজী লিটন মিয়া, প্রচার সম্পাদক এডভোকেট সোহেল রানা, দপ্তর সম্পাদক খোরশেদ আলম, শ্রমিক দল নেতা নুরুল ইসলাম সানি, যুবদল নেতা জাহিদ হাসান, ছাত্রদল নেতা শামীম আহমেদ, আব্দুল মান্নান, জাকারিয়া হাসান অনিক প্রমুখ।