কাপাসিয়ায় আসামির হামলায় এসআই ও আনসার আহত

কাপাসিয়ায় আসামির হামলায় এসআই ও আনসার আহত

বিশেষ প্রতিনিধি : কাপাসিয়ায় আসামি ধরতে গিয়ে এক উপপরিদর্শক (এসআই) ও আনসার সদস্য গুরুতর আহত হয়েছে।

বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার তরগাও সৈয়দপুর গ্রামে ঘটে।

আহতরা হলো, কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম (৫০) ও বিশেষ আনসার মনিরুজ্জামান (৪৬)।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি চিকিৎসক সোহেল রানা জানিয়েছে, তাদের মাথায় আঘাত লাগায় দুইজনের মাথায় আটটি করে সেলাই দেয়া হয়েছে।

এসআই মনিরুল ইসলাম জানান, বুধবার রাত ১২টার দিকে মিয়ার বাজার থেকে আসামি মো. আল আমীনকে ধরতে সৈয়দপুরে অভিযান চালানো হয়। এ সময় আসামি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় এবং তাদের মাথায় আঘাত করে।

আহত এসআই মনিরুলের স্ত্রী রিয়া হোসেন জানান, তার স্বামীর অবস্থা ভাল নয়, বর্তমানে তাকে কাপাসিয়া থেকে ঢাকায় নেওয়া হচ্ছে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, আসামির হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে।