গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার

গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগে গাজীপুর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম সাথীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এর মধ্যে রোববার দুপুর আড়াইটার দিকে চাঁদাবাজিসহ নানা অভিযোগে গ্রেপ্তার হন মহানগর বিএনপির সাবেক সদস্য ও আইনজীবী জিয়াউল হাসান স্বপন ওরফে জিএস স্বপন।