গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মাদকাসক্ত এক যুবককে মোবাইল কোর্টে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ নয়ন (২৪)। তিনি কালীগঞ্জ উপজেলার চুয়ারিয়াখোলা এলাকার মফিজউদ্দিনের ছেলে।
পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নয়নকে চুয়ারিয়াখোলা এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে পুলিশ। পরে তাকে মোবাইল কোর্টে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।