আলোচিতজাতীয়

আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে বাংলাদেশকে ৪ মিলিয়ন ইউরো দিবে ইইউ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে বাংলাদেশকে ৪ মিলিয়ন ইউরো (প্রায় ৫৬ কোটি ৭৬ লাখ টাকা) সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

তিনি বলেন, “আমরা চাই বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক। সে লক্ষ্যেই এই অর্থ সহায়তা।”

সিইসির সঙ্গে বৈঠকে মাইকেল মিলারের নেতৃত্বে ইইউ’র ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে ইইউ অর্থায়নে একটি নির্বাচনী প্রকল্পসহ ইসির প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে মিলার জানান, আগামী মাসেই ইইউ’র একটি প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। তিনি বলেন, “নির্বাচন পর্যবেক্ষণ আমাদের অগ্রাধিকার। আমরা নির্বাচন কমিশন, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ করতে আগ্রহী।”

ইইউ রাষ্ট্রদূত আরও জানান, নির্বাচনে তথ্য বিভ্রান্তি (ডিসইনফরমেশন), ভুল তথ্য (মিসইনফরমেশন) ও অন্যান্য ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায়ও ইইউ সহায়তা করবে। “গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে আমরা সবসময় বাংলাদেশের পাশে আছি”—বলেন মিলার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button