আইন-আদালতআলোচিত

রাজউকের সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুরের বিরুদ্ধে দুদকের মামলা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ছিদ্দিকুর রহমান রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এবং পরবর্তী সময়ে সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সির গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেন। এ সময় তিনি জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ৩১ কোটি ২৯ লাখ ৯৬ হাজার টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন করেন।

ছিদ্দিকুর রহমানের নামে খোলা ৫৭টি ব্যাংক হিসাবে ২০০১ থেকে ২০১৭ সালের মধ্যে ৮৮ কোটি ৮২ লাখ টাকার বেশি জমা হয় এবং প্রায় একই পরিমাণ অর্থ উত্তোলন করা হয়। মোট ১৭৭ কোটির বেশি টাকার এই লেনদেনকে দুদক অস্বাভাবিক ও সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১৯ মে সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী গাজী রেবেকা রওশনের নামে থাকা বেনিফিশারি ওনার্স অ্যাকাউন্ট ও শেয়ার অবরুদ্ধের আদেশ দেন আদালত। এবার দুদক দিল মামলা।

গত বছরের ৪ এপ্রিল সিদ্দিকুর রহমানকে রাজউকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে তৎকালীন সরকার। তবে শেখ হাসিনার পতনের পর তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button