গাজীপুর

কালীগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে দু’জনের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় পৌরসভার দুর্বাটি এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন দুর্বাটি এলাকার মৃত বকুল আকন্দের ছেলে পারভেজ আহমেদ (২৭) এবং নজরুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম (২৮)।

পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, কালীগঞ্জ থানার উপপরিদর্শক হায়াতুল রহমান শনিবার সকালে দুর্বাটি এলাকায় অভিযান চালান। সে সময় ইয়াবা সেবনরত অবস্থায় পারভেজ আহমেদ ও তাইজুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button