গাজীপুর

কালীগঞ্জে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি, পরে পাহারাদার নিয়োগ

নিজস্ব সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কালীগঞ্জের একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। পরে সেখানে নতুন করে ক্যামেরা বসানো হয়েছে এবং রাতের নিরাপত্তার জন্য পাহারাদার নিয়োগ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের জুগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুগলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি সাধারণ ঝুঁকির ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২৯৬ জন এবং মোট পাঁচটি ভোটকক্ষ রয়েছে। নির্বাচন উপলক্ষে সম্প্রতি কেন্দ্রটিতে মোট পাঁচটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এর মধ্যে একটি ক্যামেরা অফিস কক্ষে, দুটি বারান্দায়, একটি মাঠে এবং একটি সড়কের দিকে স্থাপন করা হয়। এছাড়া জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য একটি ক্যামেরা রিজার্ভ রাখা হয়।

গত শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বারান্দায় স্থাপিত একটি ক্যামেরা খুলে নিয়ে যায় বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। পরদিন বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুন্নাহার তাৎক্ষণিকভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিতভাবে এবং থানায় মৌখিকভাবে জানান।

পরে রিজার্ভ রাখা ক্যামেরাটি ওই স্থানে পুনরায় স্থাপন করা হয়েছে। পাশাপাশি রাতের বেলায় বিদ্যালয় ভবন ও ক্যামেরার নিরাপত্তার জন্য একজন নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুন্নাহার।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেছে (ওসি) জাকির হোসেন বলেন, বিষয়টি স্কুল কর্তৃপক্ষ জানানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। চোর শনাক্ত করতে তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button