গাজীপুরে নির্বাচনী ব্যালট পেপার বিতরণ স্থগিত

গাজীপুরে নির্বাচনী ব্যালট পেপার বিতরণ স্থগিত

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গাজীপুর জেলায় নির্বাচনী ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ কার্যক্রম ‘অনিবার্য কারণবশত’ স্থগিত করা হয়েছে।

তবে কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো, তা উল্লেখ করা হয়নি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী মালামাল বিতরণের নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।