জাতীয়রাজনীতি

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হলেন ১০ জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মন্ত্রিসভার বাইরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় ১০ জনকে উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ও টেলিভিশন আলোচক জাহেদ উর রহমান, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখাপাত্র ড. মাহদী আমিন, বিএনপি রিসার্চ অ্যান্ড মনিটরিং সেলের প্রধান রেহান আসিফ আসাদ।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ ‘অবিলম্বে’ কার্যকর হবে।

তবে উপদেষ্টাদের কার কী দায়িত্ব হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি বলে ডা. জাহেদ উর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার শপথগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে এ সরকারের আকার দাঁড়িয়েছে ৫০ জনে। এর মধ্যে ২৫ জন মন্ত্রী, আর ২৪ জন প্রতিমন্ত্রী। এর বাইরে আরো পাঁচজন উপদেষ্টার পদ পেলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button