আলোচিতজাতীয়শিক্ষা

২১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বইমেলা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নির্ধারিত সময়ের একদিন পর শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। পূর্বঘোষণা অনুযায়ী ২০ ফেব্রুয়ারি উদ্বোধনের কথা থাকলেও প্রধানমন্ত্রীর সময়সূচি পরিবর্তনের কারণে মেলা শুরু হচ্ছে ২১ ফেব্রুয়ারি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিক যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন না হলেও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি সময় পাওয়া গেছে। তিনি ২০ ফেব্রুয়ারি উপস্থিত থাকতে না পারায় উদ্বোধনের তারিখ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

এদিকে মেলার সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বাংলা একাডেমি ও পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, স্টল নির্মাণ থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান-এর অবকাঠামোগত কাজ, নিরাপত্তা ব্যবস্থা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার সূচি—সবকিছু চূড়ান্ত করা হয়েছে। অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল বরাদ্দও সম্পন্ন হয়েছে।

রমজান মাসকে সামনে রেখে ইফতার ও নামাজের ব্যবস্থাসহ প্রয়োজনীয় লজিস্টিক প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

পরিচালনা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত নতুন তারিখ অনুযায়ীই উদ্বোধনী আয়োজন সম্পন্ন করা হবে এবং দর্শনার্থীদের জন্য সব প্রস্তুতি ঠিক রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button