সারাদেশ

চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়ায় সড়ক অবরোধ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরে ইভা ফিলিং স্টেশনের সামনের মহাসড়ক অবরোধ করেন চালকরা।

সিএনজিচালকরা সংবাদ মাধ্যমকে বলেন, সড়কে ‘জিপি’র নামে চাঁদা আদায় করা হয়। বর্তমানে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সিএনজিচালিত অটোরিকশার চালকরা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে জনভোগান্তির বিষয়টি বোঝালে চালকরা মহাসড়ক থেকে সরে যান।

সিএনজিচালক আব্দুল হাই সংবাদ মাধ্যমকে বলেন, বিভিন্ন সড়কে চাঁদা দিয়ে বহু বছর ধরেই গাড়ি চালাচ্ছি। তবে বর্তমানে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। একেক সড়কে একেক রকম বাড়তি টাকা দিয়ে গাড়ি চালাতে হয়। এতে চালকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে আন্দোলনে নেমেছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ত্রিশালে পরিবহন থেকে চাঁদা আদায় করা হয় না। ময়মনসিংহ শহরে চাঁদা আদায় করা হচ্ছে, এমন অভিযোগ তুলে ত্রিশালের চালকরা একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তবে বর্তমানে এই সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button