জাতীয়

চট্টগ্রামে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : চট্টগ্রামের রাউজানের একটি বাজারে এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাটে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ৫৬ বছর বয়সি আবদুল মজিদ ৪ নম্বর ওর্য়াড যুবদলের সভাপতি ছিলেন। তার বাড়ি অলি মিয়ার হাট এলাকায়।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, “সন্ধ্যার দিকে মজিদের সঙ্গে স্থানীয় কিছু লোকজনের কথা কাটাকাটি হয়। পরে দুর্বৃত্তরা এসে একটি মুদি দোকানে বসা মজিদকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মজিদ মারা যান।”

ওসি বলেন, “গুলি করা দুর্বৃত্তরা ওই এলাকারই লোকজন বলে মনে হচ্ছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button