কাপাসিয়ায় অবৈধ মাটি উত্তোলন : এক লাখ টাকা জরিমানা

কাপাসিয়ায় অবৈধ মাটি উত্তোলন : এক লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি : কাপাসিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) জব্দ করা হয়েছে।

শনিবার (০৭ মার্চ) সকালে উপজেলার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী ঘাট-সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তরগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলামকে (৫০) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক বলেন, ‘অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।