গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইরানের খাতামুল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘারি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ২২০ জনের বেশি মার্কিন সন্ত্রাসী সেনা হতাহত হয়েছে।
এই মুখপাত্র আরও বলেছেন, এই অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) অবিস্থত মার্কিন ঘাঁটিগুলোর ওপর ধ্বংসাত্মক আক্রমণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর বহু সৈন্য ও কমান্ডার হতাহত হয়েছে এবং তাদের অবকাঠামো ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
তিনি বলেন, যেসব স্থানে এই হতাহতের ঘটনা ঘটেছে সেগুলো হলো-মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরে হামলা ২১ জন মার্কিন সন্ত্রাসী সেনা নিহত এবং আরও বেশ কয়েক জন আহত হয়েছে। আল-জাফরা মার্কিন ঘাঁটিতে প্রায় ২০০ জন হতাহত হয়েছে। পারস্য উপসাগরের উত্তরে মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলা করা হয়েছে। সেখানেও হতাহতের ঘটনা ঘটেছে।