গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : উপসাগরীয় অঞ্চলের পাঁচটি জ্বালানি স্থাপনা খালি করার নির্দেশ জারি করেছে ইরানের সামরিক বাহিনী।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ‘তাসনিম’ তাদের টেলিগ্রাম চ্যানেলে এ বিষয়ে একটি “জরুরি সতর্কতা” পোস্ট করেছে।
যেখানে সৌদি আরবের সামরেফ শোধনাগার, আল-জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং মাসাইদ হোল্ডিং কোম্পানির নাম রয়েছে।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল-হোসন গ্যাস ক্ষেত্র এবং কাতারের রাস লাফান শোধনাগারের কথাও উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “এই কেন্দ্রগুলো এখন থেকে আমাদের প্রত্যক্ষ ও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলোতে হামলা চালানো হবে।”
এতে আরও বলা হয়, “অতএব, সকল নাগরিক, বাসিন্দা এবং কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে এই এলাকাগুলো ত্যাগ করে, কোনো বিলম্ব না করে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।”