ইডেন মহিলা কলেজে ‘গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠন

ইডেন মহিলা কলেজে ‘গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতা

রাজধানী ঢাকায় অবস্থিত ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত গাজীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

আগামী এক বছরের জন্য গঠিত ৩১ সদস্যের এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাওনা সুলতানা বন্যা এবং সাধারণ সম্পাদক হিসেবে মুশফিকা মনির মেঘলা।

গত ৩০ এপ্রিল সংগঠনের বিদায়ী সভাপতি সাদিয়া আফরিন সূচনা ও বিদায়ী সাধারণ সম্পাদক ফাতেমা তুয যোহরার যৌথ স্বাক্ষরে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চৈতি আক্তার, সামিয়া হোসেন মায়াবী ও সুমাইয়া রিয়া। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন আফরিনা সিদ্দিকা, লাবনী আক্তার ও ইকরাম ইসলাম কণা।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সামিয়া আফরিন মিতু, জান্নাতুল ইসলাম, নাদিয়া সুলতানা ও হালিমা বিনতে রশিদ।

বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—দপ্তর সম্পাদক শাপলা আক্তার রাত্রি, প্রচার সম্পাদক মালিহা হুমাইরা, অর্থবিষয়ক সম্পাদক নুসরাত জাহান বৃষ্টি, সাংস্কৃতিক সম্পাদক ইফফাত জাহান তাসনিম এবং ক্রীড়া সম্পাদক সাদিয়া আফরিন আদিবা।

এ ছাড়া গণযোগাযোগবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক সামিয়া মীম, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ফাতেমা বিনতে সাঈদ, ছাত্রীবিষয়ক সম্পাদক নূরজাহান রুনী, স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক পূজা দেবনাথ বন্যা, পরিবেশবিষয়ক সম্পাদক মুক্তা আক্তার, ধর্মবিষয়ক সম্পাদক শামিমা ইসলাম এবং পাঠাগার সম্পাদক রিয়া আক্তার দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন নাইয়ার সুলতানা কাশফিয়া, মিথিলা, উম্মে কুলসুম, ইয়াসমিন মুস্তারি, তাসনিয়া তাবাসসুম ও তামান্না আশা।

শিক্ষক উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আসমা সুলতানা শিখা এবং ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মো. নজরুল ইসলাম।

সংগঠনের উপদেষ্টা হিসেবে থাকবেন সুমাইয়া আক্তার সুমি, সাদিয়া আফরিন সূচনা ও ফাতেমা তুয যোহরা।

সংগঠনের নবনির্বাচিত নেত্রীরা জানান, ইডেন কলেজে পড়ুয়া গাজীপুর জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংহতি আরও মজবুত করা এবং সেবামূলক কার্যক্রমকে নতুন গতি দেওয়াই এই কমিটির প্রধান লক্ষ্য।