নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: গাজীপুরে জাঁকজমকপূর্ণ উদ্বোধন

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: গাজীপুরে জাঁকজমকপূর্ণ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর গাজীপুর পর্বের উদ্বোধন হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে নগরীর শহীদ বরকত স্টেডিয়ামে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার এবং গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া।

বৈরী আবহাওয়া সত্ত্বেও কয়েক শ শিশু-কিশোর ও ক্রীড়ানুরাগী মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। উদ্বোধনের দিন ৮টি ভিন্ন ইভেন্টে অংশ নিয়ে শিশু-কিশোররা তাদের ক্রীড়া প্রতিভার পরিচয় দেয়। একই সঙ্গে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়।