বিশেষ প্রতিনিধি
পূবাইলে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সুনীল রবি দাস (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে ঢাকা-নরসিংদী রেলরুটের পূবাইলের মাঝুখান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত সুনীল রবি দাসের বাড়ি ঢাকার হাজারীবাগ এলাকায়। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। তার পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা ছিল, ‘মিস ইউ অল, ক্ষমা করে দিও মা।’
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নাজিম উদ্দিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সুনীল মাঝুখান এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। দুপুরে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ওই এলাকা অতিক্রম করার সময় হঠাৎ তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।