গাজীপুর কণ্ঠ ডেস্ক
ঢাকাসহ সারা দেশে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকায়।

ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পটির তথ্য নিশ্চিত করেছে।
আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ৯ দশমিক ৯ মাইল বা প্রায় ১৫ দশমিক ৯৩ কিলোমিটার।
এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।