গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক
প্রথমার্ধের বর্ণহীন পারফরম্যান্সের মাঝে ছন্দে থাকা ফরোয়ার্ড সাইবারিকে হারাল মরক্কো। তবে, বিরতির পর ঠিকই ঘুরে দাঁড়াল তারা। দলের প্রয়োজনে গোলের জোগান দিলেন আজেদিন ওনায়ি। তার কাঁধে চেপে, সহ-আয়োজক কানাডাকে অভিযান থামিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল আফ্রিকার দলটি।
হিউস্টনে শনিবার শেষ ষোলোর প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতেছে মরক্বো। দ্বিতীয়ার্ধে ওনায়ির জোড়া গোলের পর, শেষ সময়ে ব্যবধান আরও বাড়ান সুফিয়ান রাহিমি।