গাজীপুর কণ্ঠ ডেস্ক
সরকারি অনুষ্ঠান উপলক্ষে তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রবিবার (৫ জুলাই) এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি হোক বা অন্য যেকোনো আঙ্গিকে—ব্যবহার করা যাবে না।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিতে হবে। এমনভাবে নকশা করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে ফুটে ওঠে।
মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে জানিয়েছে, এই নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।