গাজীপুর কণ্ঠ ডেস্ক
কালীগঞ্জে হযরত আলী শেখ (৪০) নামের এক গাঁজাসেবীকে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৪ আগস্ট) মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত হযরত আলী শেখ জামালপুর ইউনিয়নের কাপাইস এলাকার হরমুজ আলী শেখের ছেলে। স্থানীয়ভাবে তিনি চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত।
পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, মাদকাসক্ত হযরত আলী শেখ গাঁজা সেবন করে এলাকায় উপদ্রব সৃষ্টি করছিলেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পরে তাকে মোবাইল কোর্টে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম।