গাজীপুর কণ্ঠ ডেস্ক
সিলেটের ওসমানীনগরের কাশিকাপনে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (০৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপনে ঢাকাগামী ইউনিক পরিবহন ও একটি সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ইউনিক বাসটি খাদে পড়ে যায়।
ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী মারা যান এবং আহত এক শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী।
এছাড়াও এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন।
এদিকে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান কার্জক্রম শুরু করেছে। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।