পূবাইলে র‌্যাবের অভিযানে বিস্ফোরকসহ আটক ২

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের বসুগাও এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ দুজনকে আটক করেছে র‌্যাব-১।

সোমবার ভোরে তাদের আটক করা হয়।

তারা হলেন- পূবাইলের বড়কয়ের এলাকার সচীন্দ্র চন্দ্র দাসের ছেলে সঞ্জিত দাস ও একই এলাকার বাবর মুন্সির ছেলে মো. জুয়েল মিয়া।

র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, জানতে পারি পূবাইল থানার বসুগাও এলাকায় বিপুল পরিমাণের আতশবাজির চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ২১ হাজার ৯৪৩ বিস্ফোরক দ্রব্যাদি (আতশবাজি), একটি অটোরিকশা, নগদ ২১ হাজার ২৮০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।