গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে সর্বশেষ ২ গৃহবধূসহ ১০৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৯১ জন ‘করোনা মুক্ত’ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
বুধবার (১৯মে) পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বশেষ এসকল তথ্য জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২ গৃহবধূকে নিয়ে এ পর্যন্ত কালিগঞ্জে মোট ১০৯ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। কোভিড-১৯ শনাক্ত নতুন ২ জনের মধ্যে তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামের এক নারী (৩৩) অপরজন নাগরী ইউনিয়নে দাহিন্দী গ্রামের এক নারী (৫৫)। দু’জনেই গৃহবধূ। এর আগে তাঁদের পরিবারের দুই সদস্য কোভিড-১৯ শনাক্ত হয়েছিল। তাঁদের গাজীপুরে কোভিড ১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হলে এই দু’জন নতুন করে কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সে ও থানা সূত্রে জানা গেছে, কালীগঞ্জে করোনা শনাক্ত ১০৯ জনের মধ্যে ১৯ মে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ছয় চিকিৎসক, ১৬ পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ৪ জনসহ ৯১ জন ‘করোনা মুক্ত’ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
অপরদিকে, ছয় জনকে গাজীপুরে কোভিড ১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও ১২ জন চিকিৎসাধীন অবস্থায় হোম আইসোলেশনে আছেন। তাঁদের টেলিমিডিসিন সেবার মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ বলেন, করোনাভাইরাস শনাক্তের জন্য সর্বশেষ ৩৭ জনের নমুনাসহ ১৯মে পর্যন্ত মোট ৯৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সর্বমোট ১০৯ জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। করোনার উপসর্গ থাকায় ছয় জনকে কোভিড ১৯ ডেডিকেটেড গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১২ জন হোম আইসোলেশনে আছেন। ১৯ মে পর্যন্ত ৯১ জনকে ‘করোনা মুক্ত’ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত আরো জানতে……
কালীগঞ্জে আরও এক পুলিশ সদস্যসহ ২ জন কোভিড-১৯ শনাক্ত, মোট ১০৫ জন
কালীগঞ্জে এক শিশু ও পাঁচ নারীসহ ১০ জন কোভিড-১৯ শনাক্ত, ছড়িয়ে পড়ছে পুরো উপজেলায়?
কালীগঞ্জে করোনা শনাক্ত ৯১ জনের মধ্যে ‘করোনা মুক্ত’ ৫ চিকিৎসকসহ ৩৩ জন
গাজীপুরে ‘করোনা মুক্ত’ ছাড়পত্র পেলেন সাত চিকিৎসকসহ ১১৮ জন
চিকিৎসক ও রোগীর সুরক্ষায় কালীগঞ্জে ‘করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন
গাজীপুরে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় ‘করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন
কালীগঞ্জে ১৫ দিনে ৪৩০ জনের মধ্যে ৯০ জনই করোনা শনাক্ত!
কালীগঞ্জে চার দিন বিরতি দিয়ে আবারও হাসপাতালে করোনার হানা, মোট শনাক্ত ৯০
কালীগঞ্জে নতুন করে ৯ পুলিশসহ ১৪ জন করোনা পজেটিভ, মোট ৮৯
কালীগঞ্জে নার্স, পুলিশ ও ইউএনও অফিসের কর্মীসহ একদিনে ‘সর্বোচ্চ ৩১’ জন পজেটিভ
কালীগঞ্জে ২ এসআই ও হাসপাতালের নার্সসহ ৪ জন করোনা পজেটিভ, মোট ৪৩
কালীগঞ্জে নার্সসহ আরো ২ জন করোনা পজেটিভ, মোট ৩৯ জন
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ ও থানার ১ জনসহ ২৩ জন করোনা পজেটিভ
কালীগঞ্জে এক শিশুসহ নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত, আইসোলেশনে পাঠাতে বিলম্ব?
কালীগঞ্জে এক চিকিৎসক ‘করোনা’ পজেটিভ
কালীগঞ্জে ‘বহিরাগতরাই’ ছড়াচ্ছে করোনাভাইরাস; স্বামী-স্ত্রীসহ আরো তিনজন আক্রান্ত
কালীগঞ্জে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত
গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা পজেটিভ