গাজীপুর কণ্ঠ ডেস্ক
গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন যুগ্মসচিব তানজিলা খানম।
সোমবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপসচিব মো. নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব তানজিলা খানমকে (৭৯৯৪) গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।