নিজস্ব সংবাদদাতা
পাইপলাইন টাই-ইন কাজের জন্য মঙ্গলবার (৭ জুলাই) গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের কুমুদিনী পর্যন্ত ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি লাইনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সোমবার (৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা এই বন্ধ কার্যক্রম চলবে।
গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকায় ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সকল শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
তিতাস জানিয়েছে, উল্লিখিত এলাকাগুলোর তৎসংলগ্ন অংশেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।