আর্থিক ঝামেলা মেষের, আয়ের সুযোগ মিথুনের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনিই!

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক বিষয়ে কোনো ঝামেলার মুখোমুখি হতে হবে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে কিছু বিষয়ে মতানৈক্য হতে পারে। ব্যবসায়ীক কাজে দিনটি ভাল যাবে না। আর্থিক সঙ্কটের সম্মূখীন হতে পারেন। অস্থিরতার কারণে কাজে কর্মে বারবার ঝামেলার আশঙ্কা।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)

বকেয়া টাকা আদায় হওয়ার যোগ। জাতিকাদের সঞ্চয়ের সুযোগ আসবে। ব্যবসায়ীক কাজে কারো কাছ থেকে কিছু অর্থ পেতে পারেন। খাদ্যদ্রব্য ও পোশাকের ব্যবসায় লাভ হবে। রাতে বিদেশ থেকে কোনো অর্ডার আসতে পারে। ছোট ভাই বোনের সন্তান লাভের সংবাদ পেতে পারেন।

মিথুন (২২ মে – ২১ জুন)

জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসায়ীক কাজে কিছু আয়ের সুযোগ পাবেন। সকালের দিকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। কর্মস্থলে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। জীবন সাথীর সাহায্য লাভ। সন্ধার পর কোনো আপ্যায়ণে অংশ নিতে পারেন। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসা শুভ। গৃহে শ্যালক শ্যালিকার আগমন হতে পারে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)

ছোট ভাই বোনের উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ের সমাধান হতে পারে। সাংবাদিকদের আর্থিক ক্ষেত্রে দিনটি শুভ। তবে প্রেম নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি কাটবে। আদালত সংক্রান্ত কাজ করার সময় সাবধান থাকুন।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। বৈদেশিক কাজের জন্য দিনটি শুভ। জীবিকার জন্য দূরের যাত্রা হতে পারে। ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয়ের সুযোগ রয়েছে। সাংসারিক ব্যয় তুলনামূলক বাড়তে পারে। আইনগত জটিলতা থেকে মুক্তি লাভের যোগ। সন্ধার পর আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ভালো সুযোগ পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে পিতার সাহায্য আশা করা যায়। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা বিপত্তি আর থাকবে না। কোনো শিক্ষকের সাহায্য পেতে পারেন। রাতে সাঙ্গঠনিক কাজে অংশ নিতে পারেন। রাজনৈতিক নেতার সাথে সম্পর্ক গড়ে উঠবে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

তুলা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সকালের দিকে কোনো পাওনাদারের টাকা পরিশোধের সুযোগ আসবে। ব্যাংকারদের কাজের ক্ষেত্রে অগ্রগতি আশা করা যায়। শেয়ার ব্যবসায় ভালো লাভের আশা রয়েছে। বীমার লাভ বা ডিপিএস এর লভাংশ পেতে পারেন। রাতে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অংশ নিতে পারেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

ঠিকাদারী ও খুচরা ব্যবসায়ীরা কিছু টাকা আদায় করতে পারেন। ব্যবসায়ীক বিনিয়োগ বৃদ্ধি পাবে। রাতে ট্রান্সপোর্ট ব্যবসায় আশানুরুপ লাভ হবে। ব্যবসায়ীক কাজের জন্য দূরের যাত্রা শুভ। কর্মস্থলে কোনো ভালো সংবাদ পেতে পারেন। রাজনৈতিক ও সাংগঠনিক কাজে আপনার সম্মান বৃদ্ধির সম্ভাবনা। কোনো বন্ধুর সঙ্গে বিবাদ হলেও তা পরে মিটে যাবে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে কর্মস্থলে সহকর্মীদের সাহায্য পেতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে থাকবে। গোপন কোনো প্রণয়ে জড়িয়ে যেতে পারেন। কোনো শত্রুর শত্রুর সাথে বন্ধুত্ব গড়ে উঠবে। সন্ধার পর আপনার দাম্পত্য ক্ষেত্রে ভুল বুঝাবুঝি ও বিবাদের আশঙ্কা। ব্যবসায়ীদের সতর্ক হতে হবে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

অংশীদারি কাজে সফল হবেন। কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অংশীদার বা জীবন সাথীর পূর্ণ সাহায্য লাভ। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। রাতে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো। বিশেষ করে যারা ফরেক্স ট্রেড করেন তারা সতর্ক থাকবেন। রাস্তাঘাটে ছিনতাইকারীর কবলে পড়ার আশঙ্কা। তবে অলৌকিক ভাবে রক্ষার সম্ভাবনা।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

ভাই বোনের বিবাহ শাদী সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে। সাংবাদিক ও সাহিত্যিকদের আয় রোজগার বৃদ্ধির যোগ। মূদ্রণ ব্যবসায়ী ও অনলাইন ব্যবসায় ভালো আয়ের যোগ। রাতে সাংসারিক কাজে মায়ের সাহায্য পাবেন। ভূমি আবাসন সংক্রান্ত কাজ শুভ। রাতে রোমান্টিক বিষয়ে কিছু ঝুঁকি দেখা দেবে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

পরীক্ষার্থীরা আশানুরুপ পরীক্ষা দিতে পারবেন। ব্যবসায়ীক কাজে কোনো বন্ধুর সাহায্য লাভ। রোমান্টিক সম্পর্কে ভুলবুঝাবুঝির অবশান হবে। সঙ্গীত ও নৃত্যশিল্পীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে। সন্ধার পর আপনা কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কোনো অশুভ সংবাদ পেতে পারেন।