গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে বেড়েই চলেছে করোনার শঙ্কা। আরও ৪৫ জনসহ কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১০৭৪ জন হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের।
শুক্রবার (২৯ মে) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।
সিভিল সার্জন বলেন, ‘গাজীপুর থেকে পাঠানো ৪৩৩ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী গাজীপুরে নতুন করে আরও ৪৫ জনের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ২৭ জন সদরে (মহানগর), শ্রীপুরে ১১ জন, কালীগঞ্জে ৬ জন এবং কাপাসিয়ায় ১ জন রয়েছে’।
তিনি আরো বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরে ৯ হাজার ২৩৭ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১০৭৪ জনের’।
সর্বাধিক ৬৯১ জন সদরে (মহানগর)। এছাড়াও কালীগঞ্জে ১২৯ জন, কালিয়াকৈরে ১০০ জন, কাপাসিয়ায় ৮৭ জন এবং শ্রীপুরে ৬৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
অপরদিকে, গত ২৩ মে (শনিবার) রাত পৌণে ১২ টার দিকে গাজীপুরে কোভিড-১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোভিড-১৯ শনাক্ত এক রোগীর (৫০) মৃত্যু হয়েছে। এছাড়াও মৃত্যুর পর তিনজনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে।
এ সংক্রান্ত আরো জানতে……..
গাজীপুরে বেড়েই চলেছে করোনার শঙ্কা, আরও ৬১ জন কোভিড-১৯ শনাক্ত
গাজীপুরে হাসপাতালে ভর্তির দেড় ঘন্টা পর কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যু