গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৮ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় ১০ হাজার ৭৮১ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন, এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২৬৬ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৭৮৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৪২৯টি। এখন পর্যন্ত ৫২ লাখ ৭৭ হাজার ১১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।