গঙ্গায় ভাসছে শত শত লাশ, আতঙ্ক ছড়াল গাজিপুরে

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারের বক্সারের পর এবার উত্তরপ্রদেশের গাজিপুর। গঙ্গায় ভাসতে দেখা গেল শত শত মরদেহ। এলাকার লোকজনের অনুমান, ওইসব লাশ করোনা রোগীদের।

গঙ্গায় ওইসব লাশ ভাসতে থাকার খবর চাউর হতেই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অধিকাংশেরই অনুমান, ওইসব শবদেহ করোনা রোগীদের। তাই পচতে থাকা ওইসব দেহ থেকে এলাকায় করোনা ছড়াতে পারে। কোথা থেকে ওইসব লাশ এল তা নিয়ে তদন্ত শুরু করেছে এলাকার প্রশাসন।

এনিয়ে গাজিপুরের জেলা শাসক এম পি সিং সংবাদসংস্থা এএনআই-কে বলেন, ‘গঙ্গায় ভাসতে থাকা লাশের খবর পেয়েছি। আমাদের অফিসাররা এলাকায় গিয়েছেন। কোথা থেকে ওইসব লাশ এল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।’

উল্লেখ্য, সোমবার বিহারের বক্সারে গঙ্গায় এভাবেই কমপক্ষে এক’শ লাশ ভাসতে দেখা গিয়েছিল। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এনিয়ে কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী গডেন্দ্র সিং শেখাওয়াত টুইট করেন,’বক্সারে গঙ্গায় যে লাশ ভাসতে দেখা গিয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোথা থেকে ওইসব মৃতদেহ এল তা খতিয়ে দেখতে হবে রাজ্য সরকারকে।”

বক্সারের ঘটনা নিয়ে সেখানকার এসডিও-র দাবি, ‘গঙ্গায় ১০-১২টি লাশ ভাসতে দেখা গিয়েছে। মনে হচ্ছে ওইসব লাশ কমপক্ষে ৭ দিনের পুরনো। গঙ্গায় এভাবে দেহ ভাসিয়ে দেওয়ার রেওয়াজ এখানে নেই। প্রশাসন ওইসহ দেহের শেষকৃত্য়ের ব্যবস্থা করছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button