বাউবিতে শুদ্ধাচার পরিকল্পনা: বাস্তবায়ন পদক্ষেপ কর্মশালা অনুষ্ঠিত
গাজীপুর কণ্ঠ, শিক্ষা ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার পরিকল্পনা বাস্তবায়ন পদক্ষেপ নিয়ে গাজীপুর ক্যাম্পাসে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড.সৈয়দ হুমায়ুন আখতার প্রধান অতিথি হিসেবে ওয়েব ভিত্তিক (জুম) যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.সৈয়দ হুমায়ুন আখতার বলেন, সুস্থ সমাজ বিনির্মাণে শুদ্ধাচার বাস্তবায়ন অপরিহার্য। জাতির পিতার সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশের রূপকল্প সৃজনে তাই কর্মক্ষেত্রে শুদ্ধাচারে ব্রতী হতে হবে।
বাউব‘র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক আবুল কাসেম শিখদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল সভায় সভাপতিত্ব ও কর্মশালার পরিচালনা করেন। তিনি কর্মশালায় ডিজিট্যাল কর্মপত্রটি সকলের নিকট তুলে ধরেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো উপাচার্য অধ্যাপক ড.নাসিম বানু ও অধ্যাপক ড.মাহবুবা নাসরীন।
বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক এপিএ ফোকাল পয়েন্টরা ও ওয়েব ভিত্তিক প্রযুক্তিতে জুমে ১২ জন আঞ্চলিক পরিচালকসহ ৭৭ জন শিক্ষক-কর্মকর্তা অংশ নেয়।



