কর্কটের চাকরির সুযোগ আসবে, দূরের যাত্রা পরিহার করুন মীন

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): আজ একটু সাবধানে থাকুন, বদনাম রটতে পারে। মানসিক দিক থেকে আজ কারও কাছে অপদস্থ হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দ। তৃতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তিযোগ। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে): আজ সকাল থেকে একটু ভাল একটু খারাপ ভাবে চলতে পারে। প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল কোনও সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারের জন্য প্রচুর ব্যয় হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়বিক ভোগান্তির যোগ।

মিথুন (২১ মে-২০ জুন): ভাই-ভাই বিবাদ সকাল থেকে বাড়তে পারে। আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ। আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন।

কর্কট (২১ জুন-২০ জুলাই): প্রেমের ব্যাপারে কোনও খারাপ খবর আসতে পারে। ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি হবে। মাত্রাছাড়া আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা। বন্ধুর কারণে কোথাও সন্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট): সকাল থেকে অর্শ নিয়ে কষ্ট পেতে পারেন। চোর ডাকাতির জন্য অর্থক্ষতি হতে পারে। জলপথে ভ্রমণ না করাই ভাল। উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর): সকাল থেকে মনে অবসাদ আসতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। কোনও কিছু নতুন করে করার ইচ্ছা মনে কাজ করবে। নিজের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। অপরের জন্য কোনও কাজ করে মনে আনন্দ। আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাবার জন্য রক্ত চাপ বৃদ্ধি।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): আর্থিক বিষয়ে কোনও কোনও ক্ষতি হতে পারে। সামনে পেছনে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীদের জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা –বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ। মাথা ঠাণ্ডা রাখতে হবে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর): পড়াশোনার খুব ভাল সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। মায়ের বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থ ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেম ভালবাসার দিকে প্রচুর সফলতা থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি।

ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর): আপনার ব্যবহার একটু খারাপ হতে পারে। আজ ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে লাভ ভাল থাকবে। বাড়তি কোন ব্যবসার জন্য মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারাদিন হিসেব করে চললেও অর্থ খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কর্ম করুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): বন্ধুর ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সন্মানহানির যোগ আছে। কোনও মহৎ ব্যক্তি আপনাকে যেচে উপকার করতে পারেন। চাকরিতে বদলির যোগ দেখা যাচ্ছে। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি হতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): সকাল থেকে শরীরে একটু কষ্ট বাড়তে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। বাচ্চার দুরন্তপনায় অস্থির। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায় অগ্রগতি লক্ষ করা যাছে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বন্ধুর কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময় আসছে। পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন যারা তারা সফলতা পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি। সংসারে অশান্তি মিটে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button