সুযোগের সঠিক ব্যবহার করুন বৃষ, মানসিক সমস্যা দেখা দিতে পারে কর্কটের
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : কেতুগ্রহের ফেরে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তবে জাতকরা সঞ্চয় করতে পারেন না। সুন্দর জীবনের জন্য সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন।
বৃষ : রবি ও চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, হতাশা কেটে নতুন চলার পথ খুঁজে পাবেন। সুযোগের সঠিক ব্যবহার করুন। বিদেশ যাত্রা শুভ।
মিথুন : মিথুন পুরুষ-নারী নির্বিশেষে পরোপকারী। সাহায্য করতে গিয়ে অনেক সময় মিথ্যার আশ্রয় গ্রহণ করেন, যা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
কর্কট : অস্তমিত শুμগ্রহের সঙ্গে রবির মিলনের ফলে গোপন রোগে আμান্ত হতে পারেন। দ্রুত চিকিৎসা না করলে মানসিক সমস্যা দেখা দিতে পারে।
সিংহ : বুধ লগেড়বর দ্বাদশে অবস্থানের ফলে পারিবারিক কলহে লিপ্ত হবেন। এ ছাড়া মূত্রকৃচ্ছ্রপীড়াদি দেখা দিতে পারে। মানসিক অস্থিরতায় ভুগবেন।
কন্যা : অক্ষাংশে বৃহস্পতির অবস্থান ও মূলত্রিকোণে গ্রহের প্রভাবে জাতকের এ-সপ্তাহটা শুভ। তবে আইন বিরুদ্ধ কোনো কাজে জড়াবেন না।
তুলা : কেতু ও রাহুগ্রহগণ পূর্ণবলশালী রূপে সৌভাগ্যের দ্বার মেলে ধরবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তার সাহায্য পাবেন। অর্থপ্রাপ্তি হতে পারে।
বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে গ্রহাদির দিগ¦লের কারণে জাতকের শত্রুবিনাশ হবে। মূলত প্রতিবেশীর কোপানল থেকে রক্ষা পাবেন। সপ্তাহটা শুভ।
ধনু : পঞ্চমে মঙ্গল ও নবমে ক্ষীণ চন্দ্রের অবস্থানের ফলে পরোপকারে সপ্তাহটা পার হবে। অপরের বিপদে সাহায্যের পূর্বে সুচিন্তিত সিদ্ধান্ত নিন।
মকর : জন্মকু-লীতে শনি কেন্দ্রস্থ হওয়ার ফলে, জাতকের μোধ বিপদ ডেকে আনবে। দুর্ঘটনায় রক্তপাতের সম্ভাবনা রয়েছে। দূরপাল্লার যাত্রা অশুভ।
কুম্ভ : লগেড়বর চতুর্থে রাহুর উচ্চস্থ অবস্থানের ফলে, জাতক ব্যবসায়ে প্রতিপত্তি লাভ করবেন। সৃষ্টিশীল কাজে জাতকের সুনামের যোগ রয়েছে।
মীন : ভ্রাতৃপতি বা তৃতীয়াধিপতির অবস্থানের ফলে জাতক প্রবাসের বন্ধু কর্তৃক অর্থ লাভ করবেন। তবে নিকট আত্মীয় ক্ষতি করতে পারে। সাবধান।



