জমি নিয়ে বিরোধের জের ভাগিনাকে ফাঁসাতে খুন, অবশেষে মামার দায় স্বীকার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়া উপজেলা এলাকায় প্রায় পৌণে দুই বছর আগে সংঘঠিত আলোচিত চাঞ্চল্যকর ইদ্রিস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাগিনাকে ফাঁসাতে ইদ্রিস খুন করা হয়। মূল পরিকল্পনাকারী মামা আব্দুর রব ভূইয়া ওরফে রবিন ভূইয়া (৫৫) পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে এবং আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

বুধবার গাজীপুর পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানান।

গ্রেপ্তার আব্দুর রব ভূইয়া ওরফে রবিন ভূইয়া কাপাসিয়া থানার সালুয়াটেকি এলাকার মৃত হাজী আব্দুল মোতালিব ভূইয়া ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ হাফিজুর রহমান জানান, মামলার তদন্তকালে এজাহার বর্হিভূত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। তারা জিজ্ঞাসাবাদে রবিন ভূইয়ার নাম প্রকাশ করে।

এদিকে মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামী রবিন ভূইয়া গত ৬ এপ্রিল আদালতে আত্মসমর্পন করেন। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানালে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জিজ্ঞাসাবাদে ববিন ভ‚ইয়া পুলিশ কর্মকর্তাকে জানিয়েছে, এজাহারনামীয় ১নং আসামী সৈয়দ জহির আহসান জাহিদের সাথে তার নানার বাড়ীর সম্পত্তির ওয়ারিশ নিয়ে তার বিরোধ দেখা দেয়। ইদ্রিস ও তার মামা রফিক তার বড় বোনের ছেলে জাহিদের পক্ষ নিয়ে তাকে তার মায়ের প্রাপ্য সম্পত্তি দখলে সহযোগীতা করে। পরে সৈয়দ জহির আহসান জাহিদের সাথে ইদ্রিসের মনোমালিন্য হলে ইদ্রিস জাহিদের রবিন ভঁ‚ইয়ার সাথে যোগ দেয়। এদিকে ঘটনার ৩ দিন আগে টোক বাইপাস মোড়ে জাহিদ তার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে ভিকটিম ইদ্রিসকে ভয় দেখায়। এই সুযোগে রবিন ভূইয়া তার সহযোগী নিয়ে নিজের ইদ্রিসকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক ইদ্রিসের বন্ধু আসামী মেজবাহ উদ্দিন (পূর্বে গ্রেফতারকৃত এজাহার বর্হিভূত) ঘটনার রাত ২টার দিকে ইদ্রিসকে রবিন ভ‚ইয়ার বাড়ীতে নিয়ে আসে। আগে থেকে অবস্থানরত আসামীরা রবিন ভ‚ইয়ার নিকট থেকে ১২ লক্ষ টাকা চুক্তির বিনিময় গলা চেপে ধরে ছুরি দিয়ে গলায় আঘাত করে ও এলোপাথারীভাবে মারপিট করে ইদ্রিসকে হত্যা করে। পরে মৃতদেহ জাহিদের নানা বাড়ির যে ঘরে জাহিদ ঘুমাতো ওই ঘরের পিছনে পুকুরপাড়ে ফেলে রাখে।

পুলিশ কর্মকর্তা আরো জানান, জিজ্ঞাসাবাদ শেষে রবিন ভূইয়াকে মঙ্গলবার আদালতে সোপর্দ করলে তিনি নিজেকে এবং ঘটনার সাথে জড়িত অপর আসামীদের নাম উল্লেখ করে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।