তীব্র তাপদাহের কারণে ৫-৮ জুন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

গাজীপুর কণ্ঠ, শিক্ষা ডেস্ক : দেশব্যাপী চলমান তীব্র তাপদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৫ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button