গাজীপুর

পূবাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইলের সমরসিং এলাকায় সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বাইপাস সড়কের হাবিব পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পূবাইল থানার তালটিয়া পূর্বপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে শান্ত (১৫) এবং তালটিয়া বাথানবাড়ী এলাকার জামান মিয়ার ছেলে লিখন (২১)।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, কালীগঞ্জের উলুখোলা থেকে মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে মীরেরবাজার এলাকায় যাচ্ছিলেন লিখন ও শান্ত। দুপুরে সমরসিং এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button