আন্তর্জাতিক

ইরানের সঙ্গে ব্যবসা করলেই দিতে হবে আরো ২৫ শতাংশ শুল্ক: ট্রাম্প

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ইরানের সঙ্গে যেসব দেশ ব্যবসা করবে তাদের পণ্যের ওপর আরো ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প জানিয়েছেন, এ শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্পের এ ঘোষণা ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে দেশটির সরকারের ওপর আরো চাপ তৈরি করতে পারে।

তাৎক্ষণিকভাবে শুল্ক কার্যকরের তথ্য জানালেও ইরানের সঙ্গে ব্যবসা বলতে কি বোঝায় সেটি স্পষ্ট করেননি তিনি।

চীন ইরানের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার। এরপর যথাক্রমে রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ভারত। ইরানে বিক্ষোভকারীদের হত্যা করলে সামরিকভাবে হস্তক্ষেপ করা হবে বলে গত কয়েকদিন ধরেই হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। এর মধ্যে শুল্ক আরোপের নতুন ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

শুল্ক আরোপের ব্যাপারে ট্রাম্প ট্রুথে লিখেছেন, যে দেশ ইরানের সঙ্গে ব্যবসা করছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ব্যবসার ক্ষেত্রে্ আরো ২৫ শতাংশ শুল্ক দেবে। এই আদেশ চূড়ান্ত।

মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজ ট্রাম্পের এ নতুন ঘোষণা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। কোন দেশ এই শুল্কে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সেটিও স্পষ্ট করেনি তারা।

এদিকে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৫০০ বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ৪৮ সদস্য নিহত হয়েছেন। আশঙ্কা করা হয় প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button