আন্তর্জাতিকআলোচিত

বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫টি দেশের ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৪ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত নেওয়ার খবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলেছে রয়টার্স।

ওই কর্মকর্তা এ পরিকল্পনার বিস্তারিত বলেননি। তবে ফক্স নিউজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিষয়ক এক আদেশের বরাতে প্রথম খবরটি প্রকাশ করে।

ফক্স নিউজের খবরে বলা হয়, অনির্দিষ্টকালের জন্য ভিসা স্থগিতের এ কার্যক্রম শুরু হবে আগামী ২১ জানুয়ারি।

অন্য দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, রাশিয়া, ইরান, থাইল্যান্ড, ব্রাজিল, কুয়েত, সোমালিয়া, নাইজেরিয়া, ইয়েমেন, ইরাক।

ফক্স নিউজের প্রতিবেদনের বলা হয়েছে, আগামী সপ্তাহ থেকে (২১ জানুয়ারি) স্থগিতের এ কার্যক্রম শুরু হবে। পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত ভিসা দেওয়া বন্ধ থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর কনস্যুলার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে, ‘পাবলিক চার্জ’ নিয়মের অধীনে তারা ভিসার আবেদন বাতিল করতে পারবেন।

ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসনের বিষয়ে খরগহস্ত হয়েছেন। একের পর এক বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছেন। এর অংশ হিসেবে ব্যাপক আকারে ভিসা দেওয়া বন্ধের এ সিদ্ধান্ত এল।

তালিকায় থাকা ৭৫ দেশে

আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button