Uncategorized

টঙ্গীতে বিএনপির মিছিলের গ্যাসবেলুন বিস্ফোরণ, দগ্ধ ২১

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীতে মিছিলের জন্য আনা গ্যাসবেলুন বিস্ফোরণে আহত হয়েছেন বিএনপির বেশ কয়েকজন কর্মী-সমর্থক।

এর মধ্যে ২১ দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

পুলিশের টঙ্গী জোনের সহকারী কমিশনার মাহিদুল হাসান সংবাদ মাধ্যমকে জানান, গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির গণমিছিলে যোগ দিতে টঙ্গীবাজার বাটাগেট এলাকায় জড়ো হন নেতাকর্মীরা।

সেখানে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আাড়াইটার দিকে গণমিছিল শুরু হওয়ার আগেই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে।

তিনি বলেন, “বিএনপির নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রার্থী সেখানে পৌঁছানোর আগেই তাদের আনা গ্যাসবেলুন বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হন।”

এদিকে সন্ধ্যায় দগ্ধ ২১ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়ার কথা জানান প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।

সেখানে যাদের নেয়া হয়েছে তারা হলেন- হৃদয় (২২), রমজান (১৮), তাসিন (১৮), হাসনাত (১৮), শাওন (২০), আকাশ (১৮), রাফি (১২), নির্জন (২২), হাসু (৩৮), নুরু (১৮), সিয়াম (১৬), ইমরান (১৪), বিজয় হাসান (১৬), মারুফ (২২), আল আমিন (২১), রাব্বী (১১), মিনহাজ (১৭), অনিক (২৭), ইমরান (১৭), বিপ্লব (১৭) ও রুবেল (৩৪)।

শাওন বিন রহমান সংবাদ মাধ্যমকে বলেন, “দগ্ধদের মধ্যে হৃদয়ের মুখমণ্ডলসহ সর্বোচ্চ ১২ শতাংশ দগ্ধ হয়েছে। আর রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত।”

সূত্র: বিডিনিউজ 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button