জাতীয়শিক্ষা

রমজানে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পবিত্র রমজান মাসের পুরোটা সময় সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের আদেশে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় আগামী ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে। অর্থাৎ রমজানের শুরু থেকেই বন্ধ থাকছে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়।

এর আগে, সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রমজানের নির্দিষ্ট একটি সময় পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে সেই সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করে উচ্চ আদালত এই নতুন নির্দেশনা দিলেন। ফলে ১৮ ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয়ে শুরু হচ্ছে রমজানের ছুটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button