শাহ আমানত বিমানবন্দরে ২৬৯টি ফ্লাইট বাতিল

শাহ আমানত বিমানবন্দরে ২৬৯টি ফ্লাইট বাতিল

গাজীপুর কণ্ঠ ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তীব্র আকার ধারণ করায় ফ্লাইট চলাচল স্থবির হয়ে পড়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ২৬৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

সবশেষ সোমবার পাঁচটি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে তিনটি অ্যারাইভাল ফ্লাইট ও দুটি ডিপার্চার ফ্লাইট রয়েছে।

সোমবার বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি অ্যারাইভাল ফ্লাইট ও ১টি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি অ্যারাইভাল ফ্লাইট, সালাম এয়ারের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি অ্যারাইভাল ফ্লাইট ও ১টি ডিপার্চার ফ্লাইট।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে সোমবার (৬ এপ্রিল) পর্যন্ত মোট ২৬৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।